এ বছরও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। ঢাকা বিমানবন্দর দিয়ে হজে যাওয়া ৭৭ হাজার হজযাত্রী এ সুবিধা পাবেন। তবে চট্টগ্রাম ও সিলেট হয়ে হজে যাওয়া হজযাত্রীরা থাকছেন আওতার বাইরে।
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে সৌদি আরবের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় হজযাত্রীরা এ সুবিধা পাবেন।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম বলেন, এবার ৮৭ হাজার হাজীর মধ্যে ৭৭ হাজার জন মক্কা রুট ইনিশিয়েটিভের সুবিধা পাবেন। ঢাকার বাইরে থেকে (সিলেট ও চট্টগ্রাম) যে ১০ হাজার যাবেন তারা এ সুবিধা পাবেন না।
তিনি আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বাড়িভাড়া নেওয়ার কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। ভিসা নিয়ে কোনো জটিলতার শঙ্কা নেই, ভিসা পাওয়ার হার ভালো।
প্রসঙ্গত, এবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ৭৭ হাজার ১০০ হজযাত্রী হজে যাবেন। বাকি ১০ হাজার হজযাত্রী দেশের অন্য বিমানবন্দর হয়ে সৌদি আরবে যাবেন। এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রীর বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল।
আইটি ল্যাব সলিউশন্স লি.