প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:২৬ (সোমবার)
হুইলচেয়ারে আসলেন মেঘমল্লার, বললেন আমরা নির্বাচনে আছি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ভোট কেন্দ্রে এসেছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় শারীরিক শিক্ষা ভোটকেন্দ্রে প্রবেশ করেন।


এ সময় তি‌নি ব‌লেন, সকাল থেকেই বড় দলগু‌লো নির্বাচন আচরণ বি‌ধি লংঘন কর‌ছে। ত‌বে সব‌ কিছু মে‌নে নি‌য়ে আমরা নির্বাচ‌নে আছি। এ সময় তি‌নি সব ভোটার‌দের‌কে ভোট কে‌ন্দ্রে আসার আহ্বান জানান।