সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বলেছেন, ‘আমরা সিলেট নগরবাসীর ইচ্ছা অনুযায়ী কাজ করব।’ তিনি নগরীতে বেড়ে ওঠা সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ফুটপাত দখল, যানজট, অবৈধ সিএনজি স্ট্যান্ড, মাদকাসক্তদের আস্তানা এবং প্রবাসীদের জমি-ঘর দখলের মতো সমস্যা তুলে ধরেন। কমিশনার এ সমস্ত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান এবং সিলেট শহরকে ‘পূণ্যভূমি’ হিসেবে সুস্থ ও নিরাপদ রাখার প্রতিশ্রুতি দেন।
এছাড়া, নতুন নাগরিক সেবা হিসেবে ১ অক্টোবর ২০২৫ থেকে GenieA.app চালু করা হবে, যার মাধ্যমে নগরবাসী সহজেই পুলিশি সেবা পাবেন।
এদিন, তিনি জানিয়ে দেন যে, গত দুই দিনে পুলিশি অভিযানে ৭৮ জনকে আটক করা হয়েছে, এবং অপরাধ দমন না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.