সিলেট শহরে আজ থেকে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার(২২ সেপ্টেম্বর) পূর্ব নির্ধারিত নগরের পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল ৮ থেকে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নগর জুড়ে অভিযানে সকাল ৯ টা পর্যন্ত ২০ টি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়ে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সকালে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, সিলেট শহরে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আজ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে।
আপনারা জানেন আমরা পাঁচটি পয়েন্টে ও অভিযান পরিচালনা করছে যার মধ্যে পয়েন্ট মেন্দিবাগ, নাইওরপুল,জিতু মিয়ার পয়েন্ট,রিকাবীবাজার, পাঠানটুলা পয়েন্টে সকাল ৯ টা পর্যন্ত ২০ টি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.