সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লিটার চোলাই মদ ও ১৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ সুভাষ রবিদাসকে (৪৪) আটক করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত সুভাষ রবিদাস উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ডাউকের কাড়া গ্রামের গেদুয়া রবিদাসের পুত্র।
জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ডাউকের কাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। এসয়ম ওই গ্রামের গেদুয়া রবিদাসের বাড়িতে অভিযান চালিয়ে সুভাষ রবিদাসের বসতঘর থেকে মদ তৈরির উপকরণ ও চোলাই মদসহ সুভাষ রবিদাসকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আটককে এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককৃত সুভাষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন
আইটি ল্যাব সলিউশন্স লি.