প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫ ১৬:৪৬ (রবিবার)
পূজা মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা : যুবক আ ট ক

সুনামগঞ্জের দিরাইয়ে মদ্যপ অবস্থায় দুর্গাপূজার মণ্ডপ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সজীব দে (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি পৌরসভার মজলিশপুর গ্রামের নান্টু দে’র ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মজলিশপুর দুর্গাপূজা মণ্ডপ এলাকায় মাতাল অবস্থায় হট্টগোল শুরু করেন সজীব দে। একপর্যায়ে তিনি মণ্ডপ-সংলগ্ন রিংকু দাসের বাড়িতে হামলার চেষ্টা করলে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক  বলেন,যুবকটি মদ্যপ অবস্থায় পূজা মণ্ডপের বাইরে চিৎকার-চেঁচামেচি করছিল।আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে