নাগরিক সংগঠন সুজন (সুশাসনের জন্য নাগরিক)–এর সিলেট বিভাগীয় সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী আর নেই। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ফারুক মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। শুক্রবার (স্থানীয় সময় অনুযায়ী) নিউইয়র্কের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফারুক মাহমুদ চৌধুরী দীর্ঘ সময় ধরে সিলেটে নাগরিক আন্দোলন, সুশাসন প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তিনি ছিলেন সিলেট অঞ্চলে সুশাসনের আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও সম্মানিত নাগরিক।
তাঁর মৃত্যুতে নাগরিক সমাজ, সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সুজন সিলেটের নেতারা জানিয়েছেন, ফারুক মাহমুদ চৌধুরীর মৃত্যুতে সিলেটের জনজীবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁর স্মৃতিকে ধারণ করে সুজনের কর্মকাণ্ড আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.