সিলেটের দক্ষিণ সুরমা থানার ঝালোপাড়া এলাকায় পুলিশের অভিযানে ১০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ অক্টোবর ২০২৫ খ্রিঃ) রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটে এসআই (নিঃ) সুমন চক্রবর্তী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ঝালোপাড়া জামে মসজিদের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ১০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রাকিব হোসেন (২২)। তিনি সিলেটের এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ ইউনুছ ও মাতা মীনা বেগম।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১৪(খ) ধারায় মামলা (নং-০৫, তাং-১১/১০/২০২৫ খ্রিঃ) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.