প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১১:৪২ (বুধবার)
সিলেটে হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জন গ্রে ফ তা র

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৪টা ৫ মিনিটের দিকে এসএমপি ডিবি পুলিশের একটি দল শাহপরান (রহ.) থানাধীন শিবগঞ্জ পয়েন্ট এলাকার “গ্র্যান্ড সাওদা” নামক আবাসিক হোটেলে অভিযান চালায়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জুনেদ আহমদ (২৩), সৌমিত্র দত্ত (২৭), নীলা আক্তার (১৮) এবং রূপান্তি বিশ্বাস (২০)।

এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় নন-এফআইআর নং-৬২/২৫, তাং ১৬/১০/২০২৫ খ্রিঃ, ধারা ৭৭ এসএমপি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।