আগামীকাল রবিবার (১৯ অক্টোবর ২০২৫) থেকে সিলেট মহানগরীর প্রধান প্রধান সড়ক ও জনবহুল এলাকায় কোনো ধরনের হকারি বা অস্থায়ী দোকানপাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শনিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বন্দর, জিন্দাবাজার, লামাবাজার, তালতলা, আম্বরখানা, চৌহাট্টা এলাকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় দিন ও রাতে কোনো প্রকার অস্থায়ী দোকান, স্টল বা হকারি কার্যক্রম পরিচালনা করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি এই নির্দেশনা অমান্য করে উল্লিখিত এলাকাগুলোতে হকারি কার্যক্রম চালান, তবে তাদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর নির্বিঘ্ন চলাচল ও সড়কে শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.