দিন তিনেক আগে সামাজিক মাধ্যমে তমা মির্জা তার মায়ের অসুস্থতার কথা জানান। এরপর থেকে অনুরাগীদের কৌতূহল অভিনেত্রীর মায়ের শারীরিক অবস্থা নিয়ে। এবার তা জানালেন তমা।
আজ রোববার নিজের ফেসবুকে তমা লেখেন, ‘আম্মু এখন আগের তুলনায় বেশ ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার আত্মীয় স্বজন, বন্ধু, আমার সহকর্মী ,শুভাকাঙ্ক্ষী, আমার সাংবাদিক ভাই বোন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই যেভাবে আমার পাশে ছিলেন আম্মুর খোঁজ নিয়েছেন তার জন্য দোয়া করেছেন আমি আসলেই সবার প্রতি কৃতজ্ঞ, দোয়া করবেন যেনো আম্মু সম্পূর্ণ সুস্থ হয়ে যান।’
হাসপাতালে তমা মির্জার মা, চাইলেন দোয়া
এর আগে ১৬ অক্টোবর হাসপাতালের একটি ছবি প্রকাশ করে মায়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন তমা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘আম্মু হাসপাতালে ভর্তি। অনুগ্রহ করে সবাই দোয়া করবেন।’
তমাকে সবশেষ দেখা গেছে দাগি সিনেমায়। শিহাব শাহীন পরিচালিত এ ছবিতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো। আরও ছিলেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ।
আইটি ল্যাব সলিউশন্স লি.