প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৬:০৫ (শনিবার)
ওসমানী মেডিকেল থেকে সার্জিকেল আইটেম চুরি, একজন গ্রে ফ তা র

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিকেল আইটেম চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসক কক্ষ থেকে সার্জিকেল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় প্রলয় দে (৪৬) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতার প্রলয় দে সিলেট নগরীর লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত কানু দে ও মাতার নাম মায়া রানী দে।

এম.এ.জি ওসমানী মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ এসআই (নিঃ) দেবাশীষ দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং- ৪৩, তাং- ১৯/১০/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ধারা ৪৬১/৩৮০ অনুযায়ী রুজু করা হয়। গ্রেফতার আসামিকে পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।