প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫ ১৬:০৮ (মঙ্গলবার)
কানাইঘাট সরকারি হাসপাতাল পরিদর্শনে ডিসি

সিলেটের জেলা প্রশাসক মো. সরোয়ার আলম কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) তিনি হাসপাতালের সার্বিক সেবার মান, চিকিৎসা কার্যক্রম ও রোগীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। এ সময় জেলা প্রশাসক হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা নিয়ে তাদের মতামত শোনেন।

তিনি উপস্থিত চিকিৎসক ও কর্মচারীদের সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন এবং সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।