সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেলে জাফলং থেকে সিলেটগামী পথে পূর্ব মোহাম্মদপুর শ্রমীকঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম জাফলংয়ের নয়াবস্তি এলাকার শফিক মিয়ার ছেলে।
তামাবিল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নজরুল ইসলাম মোটরসাইকেলযোগে জাফলং মামার বাজার থেকে তামাবিল অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে জাফলং-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.