দুই দিনের নাটকীয়তার পর অনুমিত চিত্রনাট্যই মঞ্চায়িত হলো বিসিবিতে। চমকপ্রদ পটপরিবর্তনের পথ ধরে ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রধান এখন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় শুক্রবার বিকেলে সভাপতি নির্বাচিত হন বুলবুল।
সভায় শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয় তাকে। এরপর পরিচালকদের ভোটে ১৬তম সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক।
গতকাল রাতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করার পর আজ বিকেলে আমিনুলকে পরিচালক করে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর সন্ধ্যায় এক বোর্ড সভায় তাঁকে সভাপতি নির্বাচিত করেছেন পরিচালকেরা।
বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে মাঠে নেমেছেন তিনি। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও আমিনুল। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন।
আইটি ল্যাব সলিউশন্স লি.