প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:০৬ (বুধবার)
হাজারও দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

আয়োজকরা জানান, মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকমুক্ত জীবনধারায় উদ্বুদ্ধ করা এবং সিলেটের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে এ আয়োজন করা হয়।ভোরের দিকে ক্বিন ব্রিজ এলাকায় বিভিন্ন বয়সী দৌড়বিদদের ভিড় দেখা যায়। অংশগ্রহণকারীরা জানান, নিয়মিত দৌড় বা হাঁটা শরীর ও মনকে সুস্থ রাখতে সহায়তা করে; এই ধরনের আয়োজন মানুষকে ক্রীড়ায় উৎসাহিত করে।

ম্যারাথনে নারীদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তারা মনে করেন— শারীরিকভাবে সুস্থ থাকতে সব বয়সী নারীরই হাঁটা বা দৌড়ে অংশ নেওয়া উচিত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটার রান দুই ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট রানার্স কমিউনিটির এডমিন, সৈয়দ ফজলুর রহিম সোহাগ, মো. হাসান আহমেদ, মো. সালেহ আহমদ, ফয়েজ আহমদ ও সাইফুল আহমেদ।