প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২ (বুধবার)
ব্রিজ ভেঙে ট্রাক আটকা, চরম দুর্ভোগে যাত্রীরা

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায়, জাফলং থেকে ছেড়ে আসা বানিয়াচংগামী পাথরবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠামাত্রই ব্রিজের দুটি পাটাতন ভেঙে নিচে নেমে যায়। মুহূর্তেই ট্রাকের পেছনের দুটি চাকা ধসে পড়ে এবং পুরো ট্রাকটি ব্রিজে আটকে যায়।এতে ব্রিজটির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কটি অচল হয়ে পড়ে। দীর্ঘ লাইনে আটকা পড়ে যাত্রীবাহী বাস, সিএনজি, টমটম, প্রাইভেটকারসহ অসংখ্য যানবাহন। বিপাকে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীরা।যাত্রীদের দাবি, বেইলি ব্রিজের পরিবর্তে দ্রুত স্থায়ী সেতু নির্মাণ করা হোক, যাতে প্রতিদিনের এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া যায়।