শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা-সিলেটসহ সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে দলটির নেতাকর্মীরাসহ স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে, শুক্রবার জুমআ সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে জেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনাজাতের আগে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন- বেগম খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের সীমাবদ্ধ নেত্রী নন; তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, ন্যায় ও মানবাধিকারের প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা।
আইটি ল্যাব সলিউশন্স লি.