ইসরাইলের কারাগারে আটক এক ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিকে ভয়াবহ নির্যাতন, ধর্ষণ এবং শারীরিক নিপীড়নের অভিযোগ তুলেছেন তার আইনজীবী বেন মারমারেলি। কানাডাভিত্তিক সাংবাদিক সামিরা মোহিয়েদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কারাগারে তার ক্লায়েন্টকে পদ্ধতিগতভাবে নির্যাতন করা হচ্ছে এবং তিনি যতবার সাক্ষাতে যান, নির্যাতনের মাত্রা তত বাড়ে।
মারমারেলি বলেন, এমন অবস্থা হয়েছে যে ক্লায়েন্ট আমাকে বলেছেন, ‘আপনি আর আসবেন না, আপনি এলেই তারা আমাকে ধর্ষণ করে।’
তার দাবি অনুযায়ী, যৌন সহিংসতা এই নির্যাতনের একটি অংশ কেবল। এ ছাড়াও আরও নানা নির্যাতন করা হয়।আইনজীবী জানান, তার ক্লায়েন্টের শরীরে জুতার ছাপ, সারা গায়ে নীলচে দাগ এবং হাতকড়ার কাছে গভীর ক্ষতের চিহ্ন তিনি নিজ চোখে দেখেছেন। তার বক্তব্য, যৌন সহিংসতা প্রতি কয়েক সপ্তাহে একবার ঘটে এবং তা প্রায়ই আইনজীবীর সাক্ষাতের পরপরই হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.