সংবাদ সম্মেলনে জানানো হয় শিবিরের প্যানেলে ভিপি পদে লড়বেন ইংরেজি বিভাগের ছাত্র দেলোয়ার হাসান শিশির ও জিএস পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মুজাহিদুল ইসলাম এবং এজিএস পদে রয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ শাকিল। এছাড়াও অন্যান্য পদে লড়তে প্যানেলে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্রী সংস্থা, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযাত্রীরা।সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদ বলেন, যোগ্য প্রার্থী দিয়ে মাধ্যমে গঠিত ইনক্লুসিভ এই প্যানেলের নামকরণ করা হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য'।ভিপি প্রার্থী শিশির জানান, অন্য প্যানেলের সকলেই তার সহযাত্রী। ভোটে নির্বাচিত হলে ক্যাম্পাস কেন্দ্রীক প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহারের বিষয়গুলো বাস্তবায়ন করতে তাদের সাথেই কাজ করবেন।প্রসঙ্গত, ২০ জানুয়ারি এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী হতে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.