প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১২:৪০ (বুধবার)
সড়ক দু র্ঘ ট না য় দুই ভাই নিহত

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন এবং তার চাচাতো ভাই জালাল আহমদ। দুজনই উপজেলার তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে বটতলা বাজারের দিকে যাচ্ছিলেন গিয়াস উদ্দিন ও জালাল আহমদ। পথিমধ্যে তালতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।