প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:৩২ (বুধবার)
সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান ফেনসিডিল সহ এক জন আটক করেছে র‍্যাব- ৯।

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান ফেনসিডিল সহ এক জন আটক করেছে র‍্যাব- ৯।

সিলেট সীমান্তে ভারতীয় মাদক পণ্য বন্ধে কঠোর অবস্থানে রয়েছে র‍্যাব,বিজিবি ও পুলিশ।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার সাকিনস্থ মেজবান হোটেলের সামনে অবস্থানকালীন গোপন সূত্রে সংবাদ পায় যে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ০৮নং ভোলাগঞ্জ ওয়ার্ডের একটি আবাসিক হোটেলের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ০০.৪০ ঘটিকার সময় ঘটনাস্থলে পৌছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে ০১ জনকে ধৃত করা হয় এবং অপর একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালিয়ে যায়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে ট্রাকের বডির ভিতর মাদকদ্রব্য ফেনসিডিল রয়েছে। পরবর্তীতে তল্লাশি করে ট্রাকের বডির ভিতর থেকে ০২টি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ৩০০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- সঞ্জল বিশ্বাস, পিতা- সমিরন বিশ্বাস, সাং-তিরাশি, থানা-জকিগঞ্জ, জেলা- সিলেট।


র‍্যাব জানায়,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।