একজন দক্ষ সংগঠক ও পরিশ্রমি রাজনীতিবিদ। আমাদের দৃঢ় বিশ্বাস- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সুবিবেচক মানুষ আগামীর জনপ্রতিনিধি নির্ধারণে কোনো ভুল করবেন। না। যোগ্য প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আস্থার প্রতি মূল্যায়ন করবেনতিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা এবং দীঘায়ূ কামনায় বুধবার (১০ ডিসেম্বর) বাদ আসর গোলাপগঞ্জ চৌমুহনিতে দুআ মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, তারেক রহমানের হাতেগড়া যে কয়জন নেতা সারা দেশে তৈরি হয়েছেন এর মধ্যে একজন আপনাদের সিলেট-৬ আসনের প্রার্থী। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সবাই একতাবদ্ধ হয়ে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করুন। এতেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক রহমানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আর সম্মান দেখানো হবে।অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রথমেই মাদার অব ডেমেক্রোসি, আমাদের অভিভাবক খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করছি। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, ধানের শীষের দুর্গ। আগামী নির্বাচনে জনগণের এই প্রতীককে বিজয়ী করে সেটা আপনারা আবারও প্রমাণ করুন।
তিনি আরও বলেন- আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাতে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রকৃত অর্থে উন্নয়নের মহাসড়কে উঠবে। অভূতপূর্ব উন্নয়ন হবে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আমরা এই মাটিতে তারেক রহমানকে নিয়ে এসে উন্নয়নের বিপ্লব ঘটাবো ইনশা আল্লাহ।
বক্তৃতাকালে গোলাপগঞ্জের জুলাই শহিদদের স্বরণ করে এমরান আহমদ চৌধুরী।আলোচনা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা ওয়ারিশ উদ্দিন। এর আগে খতমে কুরআন পড়া হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.