প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৯:৪৬ (বুধবার)
সিলেটে শর্ট গানের ২৭ রাউন্ড কার্তুজ সহ ২ জন গ্রেফতার

সিলেট শর্টগানের ২৭ রাউন্ড রাবার ও লীডবল কার্তুজ উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বুধবার (১০ডিসেম্বর)  এসআই (নিঃ) শিপলু চৌধুরী'র নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার মেন্দিবাগ এলাকার গার্ডেন টাওয়ারের ৮ম তলার ফ্ল্যাট নং–৪০/৮১ এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ অভিযানে ১৬ রাউন্ড লীডবল কার্তুজ ও ১০ রাউন্ড রাবার কার্তুজসহ মোট ২৭ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন -মোঃ এনামুল হক 
স্থায়ী ঠিকানা: গ্রাম বেতকুঁড়ি, পোস্ট–বাঘাইতলা, উপজেলা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ
বর্তমানে শাহজালাল উপশহরের বাসিন্দা। অপরজন বোরহান উদ্দিন,সিলেটের গার্ডেন টাওয়ার ৮ম তলায় বাসিন্দা। 

এ বিষয়ে এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা  করা সহ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।