প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৫ (বুধবার)
বাসচাপায় স্কুলছাত্রের মৃ ত্যু

শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহাদ বাইসাইকেল নিয়ে তার বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম।