প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৪:১৪ (বুধবার)
বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ ও দাফনের সময়সূচি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। কেন্দ্রীয়সহ সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। ৭ দিন নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ৭ দিন কোরআন খতম চলবে। গুলশান, নয়াপল্টন ও জেলা কার্যালয়ে শোকবই খোলা হবে। জানাজা ও দাফন পরবর্তীকালে জানানো হবে।