প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬ ১৫:৩৬ (বুধবার)
সিপার এয়ার সার্ভিসের আয়োজনে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সিপার এয়ার সার্ভিসের উদ্যোগে প্রবাসীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিষয়, বিনিয়োগ সম্ভাবনা, ব্যাংকিং সেবা এবং প্রবাসীদের সঙ্গে দেশের সংযোগ আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, যুক্তরাজ্যের সলিসিটর ব্যারিস্টার নজির আহমদ, প্রবাসী কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার এমবিই, জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সাবেক চেয়ার ইসবাহ উদ্দিন এবং বর্তমান সাধারণ সম্পাদক সুফি সোহেল।
এছাড়া উপস্থিত ছিলেন জমজম ট্রাভেলসের আবু সাঈদ জাহাঙ্গীর, নয়াসড়কস্থ সাদিক টাওয়ারের স্বত্বাধিকারী ও কানাডার বিশিষ্ট ব্যবসায়ী সাদিক আহমদ, ব্যবসায়ী জাকির আহমদ, শাব্বির আহমদ ও শাহেদ আহমদ।
আইন ও গণমাধ্যম অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লা শহীদুল ইসলাম শাহিন, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, মো. মেসবাহ উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সাবেক সভাপতি ইকরামুল কবির, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
এছাড়াও চ্যানেল এস-এর ব্যুরো প্রধান মঈন উদ্দিন মনজু, হোসেইন আহমদ সুজাত, সিলেট প্রেসক্লাবের সাবেক ট্রেজারার কাউসার আহমদ, সদস্য আনাস কলিন্স, সিলেট ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদ এবং বাসস প্রতিনিধি শুয়াইবুল ইসলামসহ প্রবাসী কমিউনিটির আরও অনেকে সভায় অংশ নেন।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অভিজ্ঞতা, বিনিয়োগ ও ভাবনাকে কাজে লাগাতে এ ধরনের মতবিনিময় সভা কার্যকর ভূমিকা রাখবে।