রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। হামলায় আহত হন শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।
ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন, উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম নিয়ে প্রশ্ন তোলা ও প্রতিবাদ জানানোর পর হঠাৎ করেই তার ওপর আক্রমণ করা হয়। হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ। এ সময় আরও কয়েকজন জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মোজাম্মেল হক। ঘটনার পরপরই ক্যাম্পাসে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় অংশ একে ‘মত প্রকাশের ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ
আইটি ল্যাব সলিউশন্স লি.