প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:০৭ (রবিবার)
সিলেটের তারাপুর চা বাগানে গৌর নিতাই মন্দিরে অ গ্নি সংযো গের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেট মহানগর পুলিশ-এর অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম জানান, ভোরের দিকে কে বা কারা মন্দিরে আগুন দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্দিরের দায়িত্বে থাকা মালা মুদি বলেন, ভোরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মন্দিরের ভেতরের বেশ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। আগুনে শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব ও জগন্নাথ প্রভুর ছবি, শ্রীমদ্ভগবদগীতা, পূজার কাপড় ও পর্দা পুড়ে যায়। একটি পঞ্চতত্ত্বের ছবি আংশিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।
তারাপুর চা বাগানের বাসিন্দা রাজন রায় জানান, প্রায় তিন বছর ধরে এখানে নিয়মিত পূজার কার্যক্রম চলে আসছিল। হঠাৎ এমন ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।
বিকেলে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুনীল মুদি জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দিরে সিসি ক্যামেরা না থাকায় তদন্তে কিছুটা জটিলতা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।