সিলেট নগরীর জিন্দাবাজারে মা রা মা রির ঘটনায় ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে,এ ঘটনায় ৪ জন আটক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
জানা গেছে, জিন্দাবাজারের আলহামরা শপিং সিটির সামনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৫/১৬ বছরের এক কিশোরকে ৪০/৪৫ বছরের এক ব্যক্তি ডেকে নেন বিপরীত দিকের এক গলির ভেতর।ওই কিশোরের দাবি, লোকটি তার পেটে চাকু ধরে সঙ্গে যা কিছু আছে তা দিয়ে দেওয়ার দাবি জানায়কিন্তু কিশোর চিৎকার দিলে দ্রæত সেখানে ঢুকে পড়েন ২২ থেকে ৩০ বছর বয়সী তিন যুবক। তারা সবকিছু শুনে ওই ব্যক্তির উপর চড়াও হলে তিনি চাকু নিয়ে যুবকদের উপর হামলা চালান। এসময় তাদের তিনজনই আহত হয়েছেন।
এদিকে যুবকদের কিলঘুষিতে আহত হয়েছেন ওই সন্দেহভাজন ছিনতাইকারী।সএময় টহল পুলিশ জানায়, আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাচ্ছি। আপাতত চিকিৎসা করানো হবে। জিজ্ঞাসাবাদ শেষে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মাঈনুল জাকির জানান, তিনি থানার বাইরে। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.