সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক কিশোরীকে অপহরণের ঘটনায় পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, অপহৃত কিশোরী কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। বিবাহিত কামাল হোসেনের একটি ছেলে সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে কিশোরীর বাড়ির আশপাশে যাতায়াতের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে কামাল হোসেনকে কিশোরীর সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।
এরপর গত ১৬ মার্চ রাতে কিশোরীকে ফুঁসলিয়ে ও ভুল বুঝিয়ে অন্যদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায় কামাল। অপহরণের সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পান। পরে কিশোরীর দাদু বাদী হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে
আইটি ল্যাব সলিউশন্স লি.