সুনামগঞ্জের শান্তিগঞ্জে দায়ের হওয়া ধর্ষণ মামলার একমাত্র এজাহারনামীয় আসামি জয়নুল আবেদিনকে সিলেটের তালতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের যৌথ দল কোতোয়ালী থানার তালতলা এলাকায় অভিযান চালিয়ে জয়নুল আবেদিনকে গ্রেফতার করে।
তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার মৃত আজিজ উদ্দিনের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, ভুক্তভোগী নারী সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শিমুলবাঁক এলাকার বাসিন্দা। প্রায় ৯-১০ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি এক সন্তানকে নিয়ে পিতার বাড়িতে ভাই ও ভাবীদের সঙ্গে বসবাস করছিলেন। অভিযুক্ত জয়নুল আবেদিন তার পাশের বাড়ির বাসিন্দা ছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত বছরের ২৮ মার্চ ভোরে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে জয়নুল আবেদিন ভুক্তভোগীর ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঝড়ের কারণে আশপাশের কেউ চিৎকার শুনতে না পারায় ঘটনা তাৎক্ষণিকভাবে প্রকাশ পায়নি। পরদিন ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ তদন্ত ও গোয়েন্দা তৎপরতা বাড়ায়।
এ তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.