প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬ ২০:২৫ (শুক্রবার)
সিলেটের জিন্দাবাজারে ফুল বিক্রেতা শিশু ফাইজা, ভাইরাল হাসি বদলে দিল জীবন

নগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজার। এখানেই প্রতিদিন ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করত ছোট্ট শিশু ফাইজা। জীবনের কষ্ট আর সংগ্রামের মাঝেও তার মুখে লেগে থাকত এক নির্মল হাসি।

সম্প্রতি ফুল বিক্রি করার সময় তার সেই হাসিমাখা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মন ছুঁয়ে যায় ফাইজার সরলতা আর হাসির উজ্জ্বলতা।
এই ভিডিওটি নজরে আসে শিল্পপতি ফাহিম আল চৌধুরী-এর। ফাইজার জীবনসংগ্রামের গল্প তাকে নাড়িয়ে দেয়। পরে তিনি ফাইজার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

জানা গেছে, ফাইজার পড়াশোনা, বাসস্থান ও সার্বিক দেখভালের দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যে তার শিক্ষার ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হয়েছে।
স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ সমাজের জন্য একটি দৃষ্টান্ত। একটি ভাইরাল ভিডিও যেমন একটি শিশুর জীবনে বড় পরিবর্তন আনতে পারে, ফাইজার ঘটনাই তার প্রমাণ।