সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) নগরীর সকল শপিংমল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সিলেট মহানগর এলাকায় সকল শপিংমল, মার্কেট, বিপণি বিতান, দোকানপাট, মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে।
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হোটেল-রেস্টুরেন্ট (খাবারের দোকান), কাঁচাবাজার, ফার্মেসি এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ এ নির্দেশনার আওতার বাইরে থাকবে।
এ গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন আব্দুল কুদ্দুস চৌধুরী, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.