প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১৩:৫৮ (রবিবার)
হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (১২ এপ্রিল) আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার জামিন মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এস আই আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।