প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ২০:০৩ (সোমবার)
সিলেটে ‘পিচ্চি হৃদয়’ গ্রে ফ তা র

সিলেট নগরীতে অভিযানে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

রোববার (১২ এপ্রিল) নগরীর মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়া ওরফে ‘পিচ্চি হৃদয়’ (২১) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়া সঙ্গীয় ফোর্সসহ নগরীতে রুটিন ডিউটি চলাকালে জেলরোড এলাকায় একজনকে কুপিয়ে আহত করার খবর পান। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়।

এর ভিত্তিতে কোতোয়ালী থানাধীন মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলার আসামি হৃদয় মিয়াকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, একই দিন দুপুরে জেলরোড এলাকায় আমিন (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জেরে হৃদয় মিয়া তাকে ধারালো ব্লেড দিয়ে গালে আঘাত করে পালিয়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, আটকের পর জিজ্ঞাসাবাদে আসামি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আহত আমিনের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।