মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছেলে ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই খুনিকে ছেলে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মরহুম আসকর মিয়ার ছেলে মো. আকল মিয়া (৮৮)। গুরুতর আহত হয়েছেন তাঁর বড় ছেলে যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ (৪৭)।
স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসে বলেন, মশিক মিয়া (৩৫) তার দুই শিশু সন্তানকে মারধর করছিল। এসময় তার পিতা আকল মিয়া নাতিদের মারধর করতে বাধা প্রদান করেন, একপর্যায়ে পিতা-পুত্রের বাকবিতন্ডা হয়।
এ সময় মশিক মিয়া তার হাতে থাকা ছুরি দিয়ে বাবা আকল মিয়াকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিষয়টি দেখে তার বড়ভাই যুবলীগ নেতা শহিদুর রহমান শহিদ এগিয়ে এসে ছুরিটি কেড়ে নিতে চাইলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছোটভাই মশিক।
পরবর্তিতে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে আকল মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং তার বড়ছেলে যুবলীগ নেতা শহিদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট রেফার্ড করা হয়। বর্তমানে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। জেলা সংবাদ বুলেটিন
এ তথ্যটি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযুক্তকে নিজ এলাকার একটি পাহাড়ে লুকিয়ে থাকাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.