প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ২২:০৬ (শুক্রবার)
সিলেট সফরে আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার (১৭ এপ্রিল) এক সরকারি সফরে সিলেটে আসছেন।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী সিলেটে পৌঁছে নগরীর ঈদগাহ গেইট জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করবেন। পরে বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

এরপর বিকেল সাড়ে ৪টায় লাক্কাতুরা গলফ ক্লাব প্রাঙ্গণে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। একই দিনে বিকেল ৫টায় উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত চা বাগানের শিশুদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন মন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচি শেষে তিনি সেদিনই ঢাকায় ফিরে যাবেন।