বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেটে আসছেন। দিনব্যাপী এ সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন, গুরুত্বপূর্ণ সমন্বয় সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তিনি শামসুদ্দিন হাসপাতাল এবং নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট নতুন হাসপাতাল ভবন পরিদর্শন করবেন।
সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং এলজিইডি’র কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেবেন।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফর উপলক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মাঝে খেলার সামগ্রী বিতরণ করবেন মন্ত্রী।
সফরকে ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.