ছবিঃ মেঘদাদ হোসেন
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ, গুপ্ত রাজনীতি বন্ধ এবং ‘মব কালচার’ উসকে দিয়ে শিক্ষাঙ্গনসহ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার অপতৎপরতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ দুপুর ২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট জেলা ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।
এসময় বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম, গুপ্ত রাজনীতি ও মব কালচারের কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব অপতৎপরতা বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
আইটি ল্যাব সলিউশন্স লি.