সিলেটের কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের দোকানসমূহ খুলে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে কালেক্টরেট জামে মসজিদ মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের নেতারা অভিযোগ করেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ অমান্য করে জেলা প্রশাসকের নির্দেশে মার্কেটের দোকানপাট তালাবদ্ধ করা হয়েছে। এতে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন এবং তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
তারা বলেন, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও প্রশাসনের এমন পদক্ষেপ আইন পরিপন্থী ও অমানবিক। অবিলম্বে তালা খুলে ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আরও বলেন, দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.