প্রকাশিত: ০২ মে, ২০২৬ ১৬:০৫ (শনিবার)
সিলেটে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সিলেটে অবস্থান করছেন। তার আগমনকে ঘিরে পুরো নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

‎সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সড়কের দুই পাশে ভিড় জমাতে দেখা গেছে নানা শ্রেণি-পেশার মানুষকে। তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

‎নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই সফর সিলেটের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। অন্যদিকে সাধারণ মানুষও আশা করছেন, তিনি সিলেটের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দেবেন।

‎এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ। এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, যাতে সফরটি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

‎সব মিলিয়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট অবস্থান ঘিরে নগরবাসীর মাঝে বিরাজ করছে আনন্দ, প্রত্যাশা ও উৎসবের আমেজ।