প্রকাশিত: ০২ মে, ২০২৬ ২০:২৭ (বুধবার)
দায়িত্বের মাঝেও ভালোবাসা, বৃষ্টিতে স্ত্রীর হাত ধরে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

সিলেটে প্রবল বৃষ্টির মধ্যেই হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি মাজার প্রাঙ্গণে প্রবেশ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবায়েদা রহমান। ঝুম বৃষ্টির মধ্যে স্ত্রীর হাত শক্ত করে ধরে মাজারের দিকে এগিয়ে যেতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। নিরাপত্তা বেষ্টনীর মাঝেও এই আন্তরিক মুহূর্তটি উপস্থিত মানুষের দৃষ্টি কাড়ে।

মাজার প্রাঙ্গণে থাকা দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে আলোচনা শুরু হয়। অনেকেই বলেন, দেশের সর্বোচ্চ দায়িত্ব পালন করেও ব্যক্তিগত জীবনে এমন ভালোবাসা ও যত্নশীলতার প্রকাশ সত্যিই ব্যতিক্রম।

জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী। সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

প্রবল বৃষ্টির মাঝেও প্রধানমন্ত্রীর এই সফর এবং স্ত্রীর প্রতি তার ভালোবাসার প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।