প্রকাশিত: ০৩ মে, ২০২৬ ১৬:১১ (বুধবার)
বাবা ডাক আর শোনা হবে না: ৪ শিশুর চোখে অজানা শূন্যতা ‎

গতকাল রাতেও তারা দাঁড়িয়ে ছিল বাবার অপেক্ষায়। বুঝতেই পারেনি এই অপেক্ষা আর কোনোদিন শেষ হবে না। চারটি ছোট্ট শিশু, যাদের পৃথিবী জুড়ে ছিল শুধু তাদের বাবা, হঠাৎ করেই হারিয়ে গেল সেই আশ্রয়।

‎রোববার ভোর ৫ টায় সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন বদরুল ইসলাম (৩১)। এই দুর্ঘটনায় মোট ৮ জন প্রাণ হারান।

‎দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে সেখানে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। হাসপাতালের মর্গের সামনে দাঁড়িয়ে থাকা চারটি শিশু তখনো জানে না তাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে।


‎প্রতিদিনের মতোই সকালে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন বাবা-মা। কিন্তু ফিরে এলেন না বাবা। মা বেঁচে থাকলেও সন্তানদের জীবনে নেমে এসেছে গভীর শূন্যতা।

‎এখন তাদের জীবনে সবচেয়ে বড় প্রশ্ন—কে শুনবে তাদের ‘বাবা’ ডাক?