সিলেট রেঞ্জের ডিআইজি ও এক পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে বদলি করা হয়েছে পুলিশ অধিদফতরের ডিআইজি হিসাবে।
আর মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনকে বদলি করা হয়েছে নৌপুলিশ সুপার হিসাবে।
এদিকে রাজশাহী মেট্টোপলিটন পুলিশ কমিশনার জিল্লুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে।
আর মৌলভীবাজারের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ- আরএমপির উপপুলিশ কমিশনার রিয়াজুল ইসলামকে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.