প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ২০:৫০ (শনিবার)
সিলেটে ভারী বর্ষণের আভাস

সিলেটে গত ৩৬ ঘন্টায় ৪৫ দশমিক ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহওয়া অফিস।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় তারা এই তথ্য জানায়। তারা জানায়, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ৪৮ দশমিক ৬ মিলিমিটার।

আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৭ দশমিক ৫ মিলিমিটার।

এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়টাতে সিলেটের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এসময় ঝড়ো হাওয়ার সম্ভাবনা ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

তারা জানায়, সিলেট মহানগর এবং এর আশপাশ এলাকার কোথাও হাল্কা থেকে মাঝারি, কোথাও আবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।


রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।