সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইনে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে টাকা দিয়ে অনলাইনে তীর-শিলং জুয়া খেলারত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সেলিম (৪০), পিতা: মোঃ ইব্রাহিম, সাং-লাক্কাতুরা চা বাগান (গল্ফলাইন), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এবং ফয়েজ আহমেদ (৫৫), পিতা: মৃত সোনাউল্লা, সাং-লাক্কাতুরা চা বাগান (নতুন পাড়া), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় আসামিদের অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সিলেট মহানগর পুলিশ নগরীতে অবৈধ জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.