প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ২১:১৫ (সোমবার)
শাহপরান থানায় ২১ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ১

শাহপরান (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও একটি কভার্ডভ্যান জব্দসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে শাহপরান (রহঃ) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ থানাধীন সুরমা বাইপাস সড়কের সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রবেশমুখ এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন।

এসময় ঢাকা মেট্রো-ট-২২-৪৪০৮ নম্বরের একটি কভার্ডভ্যান তল্লাশি করে ১১৭ বস্তায় থাকা ৩ হাজার ৫১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।

অভিযানের সময় কভার্ডভ্যান চালক মোঃ মারুফ হোসেন (৩১) কে আটক করা হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬নং শাকচর ৪নং ওয়ার্ড দুধা মাঝির বাড়ির মৃত ইউসুফ আলীর ছেলে।

এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৬, তারিখ ১৭ মে ২০২৬। পরে আটক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।