প্রকাশিত: ১৮ মে, ২০২৬ ১৩:৩১ (মঙ্গলবার)
জালালাবাদ থানায় অভিযানে ২৯ বোতল ভারতীয় মদসহ আ ট ক ১

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ২৯ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মো. আশরাফুল আলম টিপু সঙ্গীয় ফোর্সসহ জালালাবাদ থানার ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁও মাঝপাড়া তিন রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এসময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে ১৬ বোতল ভারতীয় ব্লেন্ডেড হুইস্কি ও ১৩ বোতল ভারতীয় ভদকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি অটোরিকশার চালক মো. ইসমাইল (৪২) কে আটক করা হয়। তিনি সিলেট জেলার জালালাবাদ থানার সোনাতলা (ধনরায়েরচক) এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে। আটককৃত সিএনজির রেজিস্ট্রেশন নম্বর সিলেট-থ-১১-৫৫০৮।

ঘটনার বিষয়ে জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণি ২৪(খ)/৩৮/৪১ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।