সিলেটের ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৩১ মে) ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) এবং হেলপার ইমন (২০)। সোহেলের বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটমুখী ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই পথে ঢাকাগামী ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস এসে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং যাতায়াত পরিবহনের চালক ও হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করা হলেও চালক সোহেল ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত হেলপার ইমনও মারা যান।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.